মো. শরিফুল ইসলাম,শাহজাদপুর উপজেলা,প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড আয়োজন করা হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণের মাধ্যমে প্যারেড পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্নআউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, সিরাজগঞ্জ।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীরচর্চা অব্যাহত রাখা এবং জনসাধারণের সঙ্গে শালীন ও পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলার পুলিশি যানবাহন পরিদর্শন করেন এবং চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরে অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মো. মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মো. নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল; জনাব সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল; জনাব মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল; জনাব মো. শহিদুল হাসান, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল; জনাব মো. রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেলসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ লাইন্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।