সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা : তালা ও কলারোয়া (১) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় কলারোয়ার চন্দনপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সভায় বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, আমার প্রিয় কলারোয়াবাসী, এবারের নির্বাচনে আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তবে তালা ও কলারোয়ার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য তিনি বেগম খালেদা জিয়ার কাছ থেকে প্রতিটি এলাকার জন্য কাজ এনে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন।
তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, তবে তার সন্তান তারেক রহমান আমাকে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে তালা ও কলারোয়ার প্রতিটি এলাকার জনকল্যাণমূলক কাজ আমার হাতেই বাস্তবায়ন করা হবে।
জনসভায় বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। এ সময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার মায়েদের জন্য সুখবর রয়েছে। তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
তিনি জনসভার মঞ্চে একটি ফ্যামিলি কার্ড উপস্থিত জনতার সামনে প্রদর্শন করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, আমি ৭০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম এবং মিথ্যা মামলায় আমাকে ৬ বছর কারাভোগ করতে হয়েছে।
বক্তব্য শেষের দিকে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।