মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে গণসংযোগ করেছেন নাটোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নলডাঙ্গা পৌর বাজারে আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহেদ মাহমুদ টিটুর নেতৃত্বে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে গণসংযোগ শুরু হয়। পরে বাজারের বিভিন্ন স্থানে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন আইনজীবী ফোরামের নেতাকর্মীরা এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শহীদ মাহমুদ মিঠু, সদস্য এডভোকেট জালাল উদ্দীন, এডভোকেট নোমান, এডভোকেট শাওন মাহমুদ (সান), এডভোকেট মন্টু, এডভোকেট রবি, এডভোকেট সনজু, এডভোকেট মোমিন বাবু, এডভোকেট রাব্বানী, এডভোকেট রফিক, এডভোকেট রাশেদুল, এডভোকেট মাহমুদুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আইনজীবী ফোরামের এই গণসংযোগ কার্যক্রমে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।