মো. শরিফুল ইসলাম,শাহজাদপুর উপজেলা,প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাত্র দুইজন নারী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন, যা মোট প্রার্থীর মাত্র ৫ দশমিক ১২ শতাংশ।
নারী প্রার্থীরা হলেন—
সিরাজগঞ্জ-১ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সোনালী আক্তার মল্লিকা, যিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।
অন্যদিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মনোনীত হয়ে তারা প্রতীকে লড়ছেন ইলোরা সোমা।
ইলোরা সোমা শাহজাদপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পাড়কোলা পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি মরহুম মোহাম্মদ সাত্তার মোল্লার কন্যা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহ-সম্পাদিকা।
উল্লেখযোগ্য বিষয় হলো, দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো থেকে এবারের নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।
এই দুই নবীন নারী প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নিজ নিজ প্রতীকের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের কাছে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত নতুন সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরছেন তারা।