সেলিম হোসেন,সাতক্ষীরা (কলারোয়া)উপজেলা প্রতিনিধি ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামে পারিবারিক কলহের জেরে তানিয়া খাতুন নামের এক গৃহবধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার স্বামী সান্টুর সঙ্গে কথার তর্ক-বিতর্ক ও ঝগড়াঝাটির পর তিনি এই করুণ সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আত্মহত্যার আগে তানিয়া ও সান্টুর মধ্যে বাক-বিতর্ক হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালে তানিয়া নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তানিয়া খাতুনের পৈতৃক নিবাস বরগুনা জেলায় হলেও, প্রায় দুই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে তানিয়া ও সান্টুর বিয়ে হয়।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়রা এটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও বিষয়টি যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে। পুলিশ বলেছে, “এটি কি সত্যিই আত্মহত্যা, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা আমরা তদন্ত করে দেখছি। ঘটনার পর আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি এবং পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছি।”
স্থানীয়রা জানান, পারিবারিক কলহ অনেক দিন ধরে চলছিল, কিন্তু কেউ ভাবেননি এ ধরনের করুণ ঘটনা ঘটতে পারে। পুলিশ বলছে, ঘটনার সকল দিক খতিয়ে দেখা হবে এবং প্রমাণাদি সংগ্রহ করা হবে।
এ ঘটনায় কলারোয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, প্রতিবেশী এবং স্থানীয়রা এখনও এই মর্মান্তিক ঘটনার সত্যতা ও কারণ নিয়ে চিন্তিত।