গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০২২ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযুক্ত শিক্ষকদের পূর্ণবহাল না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা কলেজ মোড়ে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অনিয়মের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহাল করা হলে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হবে। তারা অভিযুক্তদের স্থায়ীভাবে বহাল না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম স্যামা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান