শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ শরিফুল ইসলাম:সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে আরিফ শিকদার (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি পৌর শহরের মৃত মোক্তার শিকদারের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক ছিলেন।সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার প্রান্নাথপুর গ্রামের নিজ শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। পরে কিছুটা সুস্থ হয়ে কাজে ফিরলেও দুর্ঘটনায় তার পায়ে গুরুতর আঘাত লাগে। এরপর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।নিহতের মা খুকুমনি বেগম জানান, রবিবার রাতে খাবার খাওয়ার পর ছেলে তার শারীরিক কষ্টের কথা বলে কান্না করছিল। পরে তাকে শান্তনা দিয়ে ঘুমাতে পাঠানো হয়। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ঘরের ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে।খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ও রফিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ হাফিজুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো সন্দেহজনক কিছু না পাওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান