গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি ঘাটপারে পহেলা বৈশাখ উপলক্ষে ১৫ এপ্রিল বুধবার এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন। আনন্দঘন পরিবেশে কিছু সময় কাটাতে উপস্থিত দর্শকদের মাঝে ছিল উৎসবের আমেজ।
অনুষ্ঠানে শিল্পীরা পহেলা বৈশাখের গানসহ বিভিন্ন আধুনিক গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
উপস্থিত দর্শকরা জানান, এ ধরনের আয়োজন তাদের ভালো লাগে। জীবনের দুঃখ-কষ্ট ভুলে কিছু সময় আনন্দ উপভোগ করার সুযোগ তৈরি হয়, যা তাদের মনে প্রশান্তি আনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান আপেল সিকদার, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. বাবলু মিয়া, উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন এবং শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক দর্শক।
অনুষ্ঠানের আয়োজন করে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের সোনাতলী দক্ষিণ পাড়া যুব সমাজ।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান