নিখোঁজ সংবাদ
কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার ছয়সূতী পূর্ব পাড়া গ্রামের নুর জালাল শেখের পুত্র মোহাম্মদ রামিম (১৩) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে ভৈরব উদয়ন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা গেছে, গতকাল বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় বাবা-মার সাথে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এখনো পর্যন্ত সে বাসায় ফিরে আসেনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রামিমের কোনো সন্ধান পেলে অনুগ্রহ করে ০১৪০০০৮৯৯৪৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
পরিবারটি সন্তানের খোঁজে উদ্বিগ্ন অবস্থায় দিন পার করছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান