শরিফুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা সাবরিনা শারমিনকে। ১৫ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মোহাইমিনুল ইসলাম মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। শাহজাদপুরে বদলির আগে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবরিনা শারমিনের শিক্ষাজীবন অত্যন্ত উজ্জ্বল। তিনি সাফল্যের সঙ্গে স্কুল ও কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে কৃতিত্বের সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে তার কর্মজীবন শুরু হয়।
পারিবারিক জীবনে তিনি রংপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে তিনি শাহজাদপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা করা হচ্ছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান