আল মিজান ইসলাম,জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলার ৯ নম্বর সোনারায় ইউনিয়নের ডুগডুগি হাট সংলগ্ন হযরত শাহজালাল রহমাতুল্লাহ কিন্ডারগার্ডেন মাদ্রাসা-এর পরিচালক মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত ও সাংসারিক কাজ করানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভুট্টা গোছানোর কাজে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে যান। এ সময় হুসাইন নামের ১১ বছর বয়সী এক ছাত্র মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান