মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৭ জুন, ২০২৬
  • রবিবার, ৭ জুন, ২০২৬

ভূরুঙ্গামারী উপজেলায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৭ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বীর বারুইটারী গ্রামে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, বীর বারুইটারী গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে মো. ছামিনুর রহমান (২৪)-এর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলমান জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রফিকুল ইসলামের পুত্র মো. ছামিনুর রহমানের ভাষ্য অনুযায়ী, একই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে মো. মফিজুল ইসলাম এবং মো. আমিনুর ইসলাম (৩৪)সহ আরও কয়েকজন মিলে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে ছামিনুর রহমানের ছোট ভাই মো. স্বাধীন মিয়াকে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, আগুনে ঘরের ভেতরে থাকা নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই মো. ছামিনুর রহমান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, ভুক্তভোগী পরিবার জানিয়েছে যে, জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়ে এর আগেও ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews