রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

মানিকগঞ্জে নারী ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, ৩ জন কারাগারে

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৭ জুন, ২০২৬
  • রবিবার, ৭ জুন, ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক নারী ভিক্ষুককে (৬৩) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী নারী শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আসামি করে থানায় মামলা করেন। গত ৩০ মে দুপুরে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

আজ শনিবার দুপুরে আদালতের নির্দেশে গ্রেপ্তার দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন আশরাফুল আলম (২৬) ও সোহেল রানা (২৭)। তাঁদের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে। এ ছাড়া ওই নারীর গলায় থাকা রুপার মালা ছিনিয়ে নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। চোরাই মালামাল কেনার অভিযোগে তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালকে (৪৫) আরেকটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

শিবালয় থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ মে দুপুরে স্থানীয় একটি বাজারে ওই নারী ভিক্ষা করছিলেন। সে সময় আশরাফুল ও সোহেল কৌশলে তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁরা নারীর গলায় থাকা একটি রুপার মালা ছিনিয়ে নিয়ে যান। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে ওই নারী বিষয়টি স্বজনদের জানান।

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার ষাইটঘর তেওতা এলাকা থেকে আশরাফুল ও সোহেল রানাকে আটক করেন ভুক্তভোগীর স্বজনেরা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গেলে আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক পুলিশকে জানান, তাঁরা দুজন ধর্ষণ করেছেন। তাঁর গলায় থাকা রুপার মালা তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালের কাছে বিক্রি করেছেন। পরে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিতাই চন্দ্র পালকে আটক করে এবং তাঁর কাছ থেকে রুপার মালাটি উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে চুরি হওয়া মালামাল কেনার অভিযোগে মামলা হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আজ দুপুরে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া চুরির মালামাল কেনার অপরাধে আরেক মামলার আসামিকেও গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews