বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ডাসার-কালকিনিতে মানববন্ধন ও বিক্ষোভ

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলার সচেতন নাগরিক সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডাসার ও কালকিনি এলাকায় অপসাংবাদিকতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকতার আড়ালে কিছু ব্যক্তি সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল, চাঁদাবাজি ও বিভিন্নভাবে হয়রানির সঙ্গে জড়িত বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, “আমরা প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে নই। আমরা হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং ভিউ ব্যবসার নামে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।”

এ সময় তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপসংবাদ ছড়িয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের স্বার্থে অপসাংবাদিকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। ডাসার ও কালকিনি এলাকায় কোনো ধরনের অপসাংবাদিকতা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা দাবি করেন, বিগত সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে কিছু কথিত অপসাংবাদিক প্রশাসন ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। মিথ্যা ও ভুয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি, মাদক কারবারিদের সহযোগিতা এবং বিভিন্ন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews