রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল নকল ওষুধ, ফার্মেসিকে জরিমানা

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে মোস্তফিরহাট মোড় এলাকার ফার্মেসিগুলোতে একটি বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে পরিচালিত এই অভিযানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর বহুল ব্যবহৃত ‘Zimax 500’ (জিম্যাক্স ৫০০) নামক অ্যান্টিবায়োটিক ওষুধের হুবহু নকল বিক্রির দায়ে ‘আফিফা ফার্মেসি’ নামক একটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফি মোড়ের বিভিন্ন ফার্মেসিতে এই বিশেষ তল্লাশি চালানো হয়। এ সময় আফিফা ফার্মেসিতে জিম্যাক্স-৫০০ ওষুধের নকল পাতা ও বক্স জব্দ করা হয়, যা আসল ওষুধের মোড়কের সাথে হুবহু মিল রেখে তৈরি করা হয়েছিল। নকল ওষুধ বিক্রির অপরাধ স্বীকার করায় ফার্মেসির মালিককে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত নকল ওষুধগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম জানান, “আসল ও নকল ঔষধের মোড়ক হুবহু একই রকম হওয়ায় অজান্তেই তিনি এই অপরাধ করেছেন বলে সংশ্লিষ্ট দোকানদার দাবি করেন। তবে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরির অপরাধে তাকে এই আর্থিক জরিমানা করা হয়।”

তিনি আরও জানান, নকল ঔষধ সরবরাহকারীদের সিন্ডিকেট ভাঙতে ফার্মেসি মালিকদের ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো যাঁচাইসহ আরও সচেতন হতে হবে। একই সাথে তিনি সাধারণ মানুষকে রেজিস্টার্ড ফার্মেসি থেকে ওষুধ কেনার আহ্বান জানান।

এদিকে জেলা প্রশাসনের এই সময়োপযোগী ও জনগুরুত্বপূর্ণ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। জনস্বাস্থ্য রক্ষায় জেলাজুড়ে নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews