রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

মাদারীপুরে মাদক নির্মূলে সোচ্চার যুবসমাজ

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শনিবার, ১৩ জুন, ২০২৬

মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলনে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় যুবসমাজ। সমাজ থেকে মাদক নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকার তরুণ প্রতিনিধিরা।

সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যুব প্রতিনিধিরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

যুব প্রতিনিধি কাউছার হোসেন বেপারী বলেন, “৭নং ওয়ার্ডের যুব সমাজকে সংগঠিত করে মাদক নির্মূলে ব্যাপক অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় যুবসমাজ মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবকদের এমন ইতিবাচক ভূমিকা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews