রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

ভূরুঙ্গামারীতে ব্রিজের মুখে বাড়ি নির্মাণ, বিপদে শতাধিক মানুষের কৃষি জমি

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১৭ জুন, ২০২৬
  • বুধবার, ১৭ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খামার পত্র নবীস ঘাটপাড় এলাকায় একটি সেতুর (ব্রিজ) মুখে বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্মাণাধীন বাড়িটির কারণে এলাকার শতাধিক কৃষকের কৃষি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরজমিনে গিয়ে জানা যায়, সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন প্রায় ১৫ বছর আগে একই এলাকার বাসিন্দা মোঃ ছলিম উদ্দিনের কাছ থেকে ৮ শতক জমি ক্রয় করেন। সম্প্রতি তিনি ওই জমিতে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করেন। তবে নির্মাণাধীন বাড়িটি একটি গুরুত্বপূর্ণ ব্রিজের মুখে হওয়ায় এলাকাবাসী এর বিরোধিতা করছেন। স্থানীয় কৃষকদের দাবি, ব্রিজ সংলগ্ন এই পথ ও জলপ্রবাহের স্থান দীর্ঘদিন ধরে আশপাশের বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করে আসছে। সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হলে পানি চলাচল বাধাগ্রস্ত হবে এবং শতাধিক কৃষকের জমিতে সেচ সংকট দেখা দিতে পারে। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার ইউএনও অমৃত দেব নাথ কাছে জানতে চাইলে তিনি জানান এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন এবং আমি বিষয়টি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ দায়িত্ব দেওয়া হয়েছে।  এবিষয়ে ভূরুঙ্গামারী ৫ং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বলা হয়েছে। কোনোভাবেই সাধারণ মানুষের কৃষি জমির সেচ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপনা নির্মাণ করা যাবে না।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, জনস্বার্থ ও কৃষি উৎপাদনের স্বার্থে সেচ ব্যবস্থার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews