কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউ**ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজা গাছ জব্দ**
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় মরিচ ক্ষেতের মধ্যে গোপনে চাষ করা একটি বড় আকৃতির গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট উচ্চতার ও প্রায় দুই বছর বয়সী গাছটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় কৃষক ইউসুফ মিয়া মরিচ ক্ষেতের মধ্যে গোপনে গাছটির পরিচর্যা করছিলেন।
অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজন। এ সময় আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হয়।
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং মাদক চাষ বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।নিয়নের বটতলা এলাকায় মরিচ ক্ষেতের মধ্যে গোপনে চাষ করা একটি বড় আকৃতির গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট উচ্চতার ও প্রায় দুই বছর বয়সী গাছটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় কৃষক ইউসুফ মিয়া মরিচ ক্ষেতের মধ্যে গোপনে গাছটির পরিচর্যা করছিলেন।
অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজন। এ সময় আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হয়।
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং মাদক চাষ বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান