বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ৩ হাজার ৯০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেশীয় জাতের উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধান ও হাইব্রিড জাতের মরিচের উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ প্রদান করা হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের ৩ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া ৯০ জন কৃষককে হাইব্রিড জাতের মরিচ বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং প্রয়োজনীয় কীটনাশক প্রদান করা হবে।কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, কৃষক দলের আহ্বায়ক সুরুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews