রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

বোচাগঞ্জে মাদক ব্যবসা বন্ধে মাঠে জনগণ, পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মিজানুর রহমান,স্টার রিপোর্টার:দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও সেতাবগঞ্জ পৌর এলাকায় মাদক ব্যবসা বিস্তারের অভিযোগ উঠেছে। মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তাদের অভিযোগ, মাদকের কারণে স্কুল-কলেজ পড়ুয়া কিশোর থেকে শুরু করে অনেক যুবক ধ্বংসের পথে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক মাদক স্পট। এসব এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

মাদক ব্যবসা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ দেওয়ার পরও কাঙ্ক্ষিত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পুলিশের কার্যক্রমে হতাশ হয়ে মাদকবিরোধী আন্দোলনে মাঠে নেমেছেন শত শত অভিভাবক ও স্থানীয় জনগণ। গত ২৪ জুন সকাল ১১টার দিকে পুলিশ প্রশাসনের কাছে জবাবদিহিতার দাবি জানিয়ে মাদক ব্যবসা বন্ধের দাবিতে কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিএনপি ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, বোচাগঞ্জ থানার পুলিশকে গাড়ি নিয়ে মেলাগাছি গোরস্থান পাড়ার কয়েকটি বাড়িতে নিয়মিত যাতায়াত করতে দেখা যায়। তাদের অভিযোগ, সেখানে মাদক ব্যবসার বিষয়ে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়রা প্রতিবাদ করলে ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা।

মাদকবিরোধী আন্দোলনকারীরা জানান, আগামী প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে গত ২২ জুন মিছিলসহ বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা সেতাবগঞ্জ পৌরসভাসহ পুরো বোচাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews