রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজার এলাকায় ওয়ালটন প্লাজার উদ্যোগে মৃত কিস্তি গ্রাহকের পরিবারের মাঝে সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাহরাইল ওয়ালটন প্লাজা শাখার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে মৃত গ্রাহক হুমায়ুনের পরিবারের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সাহরাইল ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার মো. সামছুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার (ডিভিশন-২) মো. শাহাদৎ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রিজিওনাল সেলস ম্যানেজার ঢাকা ওয়েস্ট এরিয়া মো. শফিকুল আজাদ, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার ঢাকা ওয়েস্ট এরিয়া ইশতিয়াক আহমেদ, কাস্টমার রিলেশন ইনচার্জ মো. নাহিদ হাসান, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী মো. মশিউর রহমান দুলাল ও মো. রিয়াজুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, ওয়ালটন একটি দেশীয় প্রতিষ্ঠান। যারা ওয়ালটনের পণ্য ক্রয় করেন, তারা প্রতিষ্ঠানটির পরিবারেরই একজন সদস্য। কিস্তিতে ওয়ালটনের পণ্য ক্রয় করা গ্রাহক হুমায়ুন ৪টি কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। তার পরিবারের পাশে দাঁড়াতেই ওয়ালটনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তারা আরও বলেন, ওয়ালটনের কিস্তি গ্রাহক সুরক্ষা কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে পণ্য ক্রয়ে বিশেষ ছাড়, সারাদেশের বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, অ্যামিউজমেন্ট পার্ক, রিসোর্ট ও সুপারশপে বিশেষ সুবিধা।
এছাড়া ওয়ালটন প্লাজাভিত্তিক হেলথকেয়ার সুবিধার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সহায়তা, বিশেষজ্ঞ চিকিৎসকের টেলিমেডিসিন সেবা এবং মৃত গ্রাহকের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ রয়েছে বলেও জানান বক্তারা।
তারা জানান, কিস্তি চলমান অবস্থায় কোনো গ্রাহক বা তার পরিবারের সদস্য মারা গেলে ওয়ালটনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি মৃত গ্রাহকের দাফন বা সৎকারের জন্যও সহায়তা প্রদান করা হয়ে থাকে।
আর্থিক সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারের সদস্য ইমন ওয়ালটনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে ওয়ালটনের গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
#সিংগাইর #মানিকগঞ্জ #ওয়ালটন #মানবিকউদ্যোগ #গ্রাহকসহায়তা #বাংলাদেশনিউজ
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান