শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার বোচাগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ‘কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ ১০টি প্রধান সুবিধা পাবেন কৃষকরা ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট আলাল হোসেন গ্রেফতার জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আজীবন সম্মান ও ভাতার ঘোষণা শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এলসিএস কর্মীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক লালমনিরহাটে ডিবির অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২৫০ শয্যা মাদারীপুর হাসপাতালে শয্যা সংকট, বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৩ ২৮৫ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কারণে দেখা দিয়েছে চরম শয্যা সংকট। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, অনেক রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের বারান্দায় অবস্থান করছেন। শয্যা না পেয়ে বাধ্য হয়ে বারান্দায় বসেই চিকিৎসাসেবা নিতে হচ্ছে তাদের।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি হওয়ায় অনেক রোগীকে নির্ধারিত বেড দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। ফলে নারী, শিশু ও বয়স্ক রোগীরাও হাসপাতালের বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ বেড়েছে।

ভুক্তভোগী এক রোগীর স্বজন জানান, তিনি তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালে এসে দেখতে পান, ভেতরের ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা নেই। বাধ্য হয়ে বারান্দায় বসেই চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী অভিযোগ করেন, রোগীর সংখ্যা বাড়লেও সেই অনুযায়ী শয্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি। ফলে চিকিৎসা নিতে এসে অনেককে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, মাদারীপুর জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন। রোগীর চাপ বিবেচনায় হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

#মাদারীপুর #২৫০শয্যাহাসপাতাল #হাসপাতালসংকট #স্বাস্থ্যসেবা #রোগীদেরভোগান্তি #বাংলাদেশনিউজ

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews
25 June 2026

২৫০ শয্যা মাদারীপুর হাসপাতালে শয্যা সংকট, বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা

www.janatardeshkhantho.com |
জনতার দেশকন্ঠ