বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

সিংগাইরে বৃদ্ধ সুইপারের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে জাহাঙ্গীর হোসেন (৬০) নামে এক বৃদ্ধ পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার জামশা-চারিগ্রাম সড়কের আত্রাইল ইটভাটা সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন জামশা আবাসনের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন জামশা বাজারে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি তার দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রীকে সঙ্গে নিয়ে চারিগ্রাম হাট এলাকায় ভিক্ষাবৃত্তিও করতেন।

হঠাৎ সড়কের পাশে ইটভাটা সংলগ্ন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#Singair #Manikganj #NewsUpdate #BanglaPost #PoliceInvestigation #BreakingNews

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews