রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

উছমানপুর সার্বজনীন ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ শুরু, প্রতিমন্ত্রী শরীফুল আলমকে গ্রামবাসীর ধন্যবাদ

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২৮ জুন, ২০২৬
  • রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কুলিয়ারচর :কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর সার্বজনীন ঈদগাহ মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার সমাধানে উন্নয়ন কাজ শুরু হয়েছে। স্থানীয় সাংসদ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় মাঠটির উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই ঈদগাহ মাঠে পানি জমে যাওয়ায় ঈদের নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় আয়োজন করতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ত।

এ অবস্থায় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ শুরু হওয়ায় উছমানপুর গ্রামের সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। গ্রামবাসীরা মনে করছেন, কাজ শেষ হলে ঈদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। তারা আশা করছেন, উন্নয়ন কাজের ধারাবাহিকতায় ভবিষ্যতে ঈদগাহ মাঠের চারদিকে সীমানা দেয়াল নির্মাণ ও একটি দৃষ্টিনন্দন প্রবেশ গেইট নির্মাণ করে এটিকে আধুনিক ঈদগাহ হিসেবে গড়ে তোলা হবে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সন্তোষ প্রকাশ করেছেন এবং মাঠটির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

গ্রামবাসীর প্রত্যাশা— উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে উছমানপুর সার্বজনীন ঈদগাহ মাঠটি এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের জন্য একটি আধুনিক ও উপযোগী স্থানে পরিণত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews