শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার বোচাগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ‘কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ ১০টি প্রধান সুবিধা পাবেন কৃষকরা ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট আলাল হোসেন গ্রেফতার জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আজীবন সম্মান ও ভাতার ঘোষণা শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এলসিএস কর্মীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক লালমনিরহাটে ডিবির অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ভারতীয় বাসমতি চাল জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৩ ২৮৫ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে। রোববার(২৮জুন)দুপুরে উপজেলার মদন মোড় এলাকায় চোরাকারবারি হিসেবে অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে তাঁর গোডাউন থেকে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।পুলিশের দাবি, জব্দ করা চালগুলো বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এসব চালের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।পুলিশ আরও জানায়, অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews
28 June 2026

ভূরুঙ্গামারীতে ভারতীয় বাসমতি চাল জব্দ

www.janatardeshkhantho.com |
জনতার দেশকন্ঠ