
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম।
সোমবার (২৯ জুন) দুপুর ১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ এর উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা পুলিশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সাক্ষাৎকালে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান