বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

পূজা চেরির ভালোবাসা আর্জেন্টিনার প্রতিই

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চলতি প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। তিনি যখন থেকে ফুটবল বোঝেন, তখন থেকেই আর্জেন্টিনার সমর্থক। এমনকি আর্জেন্টিনার জার্সি পরে সম্প্রতি ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি। এবারের আর্জেন্টিনার খেলা মিস করছেন না এ নায়িকা। শত ব্যস্ততার মাঝেও প্রিয় দলের খেলা সময় বের করে আয়োজন করে দেখছেন।

পূজা চেরি বলেন, আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা সব সময় থাকবে। প্রতিটি গোলের আনন্দ কিংবা ব্যর্থতায়ও আর্জেন্টিনার সঙ্গে আছি। আমার পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলা থেকেই এ দলটির প্রতি ভালোলাগা ও ভালোবাসা তৈরি। সেটা দিনে দিনে আরও বেড়েছে। আর মেসির খেলা তো অসাধারণ লাগে। তাকে ফুটবলের জাদুকর বলা হয়। গত তিন খেলায় মেসি যা পারফরম্যান্স দেখিয়েছে, সেটা অবাক করা। তিন ম্যাচে ৬ গোল দিয়েছে সে। একের পর এক রেকর্ড করছে। এটা দেখতেও খুব ভালো লাগছে। আমার চাওয়া, মেসির হাত ধরে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews