রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

মাদকবিরোধী বড় সাফল্য! কুলিয়ারচরে ২৪ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১ জুলাই, ২০২৬
  • বুধবার, ১ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে স্থানীয়রা। উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মধ্যরাতে সন্দেহজনক একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

জানা যায়, রাতের বেলায় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ড বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয়রা সতর্ক হয়ে গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় পিকআপের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুললে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। বণিক সমিতির সদস্যদের এই সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে কুলিয়ারচরের বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ড বণিক সমিতির এমন উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন সাধারণ মানুষ। তারা আশা করছেন, ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews