রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ভূরুঙ্গামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের ও অভিভাবকদের জন্য ছাত্রদলের হেল্পডেস্ক

- / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সেবায় মানবিক উদ্যোগ হিসেবে “হেল্পডেস্ক” কার্যক্রম পরিচালনা করেছে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ভূরুঙ্গামারী মহিলা কলেজ ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইন, যুগ্ম আহ্বায়ক মো. আলামিন কানন, যুগ্ম আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসাইন, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুর রহমানসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি বিতরণ এবং বসার ব্যবস্থা করা হয়। তীব্র গরমের মধ্যে এ মানবিক উদ্যোগে অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেন এবং ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইন বলেন, “পরীক্ষার পুরো সময়জুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews