বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৪

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৮টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উত্তরা বিভাগে ৬৩ জন, তেজগাঁওয়ে ৫৫, ওয়ারীতে ৫২, মতিঝিলে ৪৮, রমনা বিভাগে ৪১, গুলশানে ৩৯, লালবাগে ২৬ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৫ হাজার ২১৮টি ইয়াবা বড়ি, ১৫ পুরিয়া হেরোইন ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি চাকু, ১টি রশি, ২টি ইনজেকশন প্যাথেড্রিন ও ২৪টি মুঠোফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে মাদক সেবনের সরঞ্জাম, বিভিন্ন প্রজাতির ১ হাজার ১০৪টি প্রাণী, ৭৫ কেজি লেবু ও ১টি মেমো। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) একই ধরনের অভিযানে ৪২২ জনকে গ্রেপ্তার করেছিল ডিএমপি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews