রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

সিংগাইরে পেঁপে ক্ষেত থেকে রাজমিস্ত্রি ঠিকাদারের মরদেহ উদ্ধার

- / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে শামসুদ্দিন ওরফে সাম্বু (৪৮) নামে এক রাজমিস্ত্রি ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোরে বাড়ির অদূরে নিজের লাগানো পেঁপে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামসুদ্দিন ওরফে সাম্বু ওই গ্রামের মৃত আমজাদ হোসেন ওরফে আমনের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির ঠিকাদার হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী কাঞ্চনমালা জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে শামসুদ্দিন বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম ও ফেলা পেঁপে ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

তিনি আরও জানান, স্বামীর মৃত্যুকে ঘিরে তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।

স্থানীয়দের ভাষ্য, শামসুদ্দিন কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক চাপের মধ্যে ছিলেন। তার ছেলে মাদকাসক্ত হওয়ায় এবং মেয়ের সংসারে অশান্তি চলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত মানসিক চাপের কারণে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চিকিৎসাগত বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews