রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

ভূরুঙ্গামারীতে অটোভ্যান থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২,

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যানের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা হয়।

আটকরা হলেন—পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোলাপ হোসেন (৩২), পিতা-মো. মজিবর হোসেন, মাতা-মোছা. গোলাপি বেগম এবং একই এলাকার মো. সিরাজুল ইসলাম (২৩), পিতা-মো. আব্দুর রহিম, মাতা-ইছাতন বেগম।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানের সিটের নিচে লুকিয়ে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো মোট ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়ন ভারতীয় গাঁজা চোরাচালানের অন্যতম রুট। এ রুটে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews