শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার বোচাগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ‘কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ ১০টি প্রধান সুবিধা পাবেন কৃষকরা ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট আলাল হোসেন গ্রেফতার জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আজীবন সম্মান ও ভাতার ঘোষণা শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এলসিএস কর্মীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক লালমনিরহাটে ডিবির অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

শাহজাদপুরে শিশু ধর্ষণের অভিযোগ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২ ২৮৫ বার পড়া হয়েছে

মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ।। সিরাজগঞ্জের শাহজাদপুরে রফিকুল ইসলাম রাকিবুল (৫০) নামের এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ রোববার শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

শিশুটি উপজেলার রূপবাটি ইউনিয়নের খামার সানিলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিলকলমি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল ওই গ্রামের মোঃ আজহার প্রামাণিকের ছেলে, সে একজন পল্লী চিকিৎসক তার স্ত্রী উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৮শে জুন শিশুটি বাড়িতে টিফিনের খাবার গ্রহণ শেষে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল শিশুটিকে কৌশলে মুখে হাত দিয়ে চেপে ধরে বাড়িতে তার শয়ন কক্ষে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। এসময় বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখায়।

পরে গত ৩রা জুলাই শুক্রবার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল শিশুটিকে আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডাক দিলে শিশুটি দৌড়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে।

এই ঘটনা জানাজানি হলে গ্রামের প্রধানরা মিমাংসার চেষ্টা করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল খামার সানিলা গ্রামে গিয়ে ভুক্তভোগী শিশু ও তার মা’কে নিরাপত্তা হেফাজতে নিয়ে আসে। এর আগে পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম রাকিবুল কৌশলে পালিয়ে যায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ ও মিমাংসার চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। শিশু ও তার মা’কে থানায় এনে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews
06 July 2026

শাহজাদপুরে শিশু ধর্ষণের অভিযোগ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে

www.janatardeshkhantho.com |
জনতার দেশকন্ঠ