বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

শাহজাদপুরে জুয়ার বোর্ড পুড়িয়ে দিলো পুলিশ নগত টাকা সহ তিনটি মোটরসাইকেল জব্দ, আটক ১৪

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।।  সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়ার বোর্ডে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় জুয়ার বোর্ড ও বিপুল পরিমাণ জুয়া খেলার উপকরণ পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

এবং নগত ৫৫ হাজার ১০ টাকা সহ তিনটি মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিকাল ৪টায় শাহজাদপুর পৌর শহরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন ৩ এর সামনের চরার মাঝে একটি বাড়িতে স্থায়ীভাবে স্থাপন করা এই জুয়ার বোর্ডে অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

§বন্যার পানিতে চতুর্দিক ডুবে যাওয়ায় নিরাপদ ভেবে জুয়া খেলছিল ২০/২৫ জন ব্যক্তি। এসময় কিছু বুঝে ওঠার আগেই বাড়িটিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে শাহজাদপুর থানা পুলিশ। পালানোর বিভিন্ন পয়েন্টেও ওৎ পেতে থাকে পুলিশ সদস্যরা। পরে পুলিশের অভিযান টের পেয়ে জুয়াড়িরা পালাতে শুরু করে। পালানোর সময় জুয়ার বোর্ড মালিক শফিক সহ ১৪ জনকে আটক করে পুলিশ।

এসময় দেখা যায় একটি সামিয়ানা টাঙানো অস্থায়ী ও ২টি ঘরে বিপুল পরিমাণ জুয়া খেলার উপকরণ ও মাদক গ্রহনের সরঞ্জাম। পরে অস্থায়ী সামিয়ানা ভেঙে ফেলা হয়, এছাড়াও জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়। আটকৃকৃতরা হলো- বোর্ড মালিক শফিক (৩৮), বাবু (৩৫), বাদশা মিয়া (৫০), আল মজিদ (৪৮), মোফাজ্জল (৬০), মালেক (৪২), জমের (৪৫), হৃদয় (২২), খোরশেদ আলম (৩০), নুর মোহাম্মদ, সাব্বির ও (৩০), হারেজ আলী পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন উপস্থিত হয়ে জুয়ার বোর্ড ও উদ্ধারকৃত বিপুল পরিমাণ জুয়ার উপকরণ পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।

পরে পুলিশ সদস্যরা সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে।এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান বলেন, নিয়মিত মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ দ্বারিয়াপুর দক্ষিণপাড়ার চরার মাঝে অবস্থিত এই জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে বোর্ড মালিক সহ ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ জুয়ার বোর্ডে অভিযান চালিয়েছে। অস্থায়ী জুয়ার বোর্ড পুড়িয়ে ফেলা হয়েছে, স্থায়ী স্থাপনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। থানা পুলিশের এধরনের অভিযানে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews