শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সোনাহাট বন্দরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, মাদক সম্রাজ্ঞী গেন্দি গ্রেফতার বোচাগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ‘কৃষক কার্ড’ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ ১০টি প্রধান সুবিধা পাবেন কৃষকরা ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট আলাল হোসেন গ্রেফতার জুলাই শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আজীবন সম্মান ও ভাতার ঘোষণা শাহজাদপুর কাপড়ের হাটে ছিনতাই আতঙ্ক, নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এলসিএস কর্মীর মৃত্যু, আহত মোটরসাইকেল চালক লালমনিরহাটে ডিবির অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

শোকাহত পরিবারকে সান্ত্বনা দিলেন সাবেক ছাত্রনেতা মামুন, নিরপেক্ষ তদন্তের দাবি

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪ ২৮৫ বার পড়া হয়েছে

 কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবক জুয়েল মিয়ার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ রফিকুল ইসলাম মামুন।

রোববার (১২ জুলাই) দুপুরে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামে যান। সেখানে জুয়েলের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোকে ভেঙে পড়া বাবা মো. কুদ্দুস মিয়াকে সান্ত্বনা দিয়ে মামুন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে।

এ সময় নিহতের বাবা মো. কুদ্দুস মিয়া বলেন, তিনি কোনো নিরপরাধ ব্যক্তিকে মামলায় জড়াতে চান না। প্রকৃত অপরাধীদের শনাক্ত করেই মামলা দায়ের করবেন। প্রয়োজনে থানায় মামলা সম্ভব না হলে আদালতের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই বিকেলে জুয়েল মিয়া এক বন্ধুর ডিমবাহী গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে বড়চারা বাজারের পশ্চিম পাশে একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে তাকে নামিয়ে প্রকাশ্যে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিনের একটি বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটলেও নিহত জুয়েল ওই বিরোধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ফলে তিনি পরিস্থিতির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানাজা শেষে এলাকাবাসী খাটিয়া কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত দাবি করে কয়েকজনের নাম-ছবি ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, গুজব বা ব্যক্তিগত শত্রুতার কারণে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং একই সঙ্গে প্রকৃত অপরাধীরাও যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।

তবে রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। কুলিয়ারচর প্রতিনিধি বাছির ইসলাম

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews
12 July 2026

শোকাহত পরিবারকে সান্ত্বনা দিলেন সাবেক ছাত্রনেতা মামুন, নিরপেক্ষ তদন্তের দাবি

www.janatardeshkhantho.com |
জনতার দেশকন্ঠ