বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

প্লাস্টিকের বস্তায় লুকানো গাঁজা, কুলিয়ারচরে আটক এক নারী

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাছির ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।   কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের গাঁজাসহ রুবিনা খাতুন (৪৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ভৈরব থেকে বাজিতপুরের সরারচর এলাকায় বিক্রির উদ্দেশ্যে মাদক বহন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক রুবিনা খাতুন ভৈরব উপজেলার কালিপুর গ্রামের আকবর আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) রাতে কুলিয়ারচর থানা পুলিশের মোবাইল ডিউটি ও বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কাশেম মিয়ার মুরগির ফার্মের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে প্লাস্টিকের চটের বস্তার ভেতরে কসটেপে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবিনা খাতুন বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহনের কথা স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews