রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

ভুরুঙ্গামারীতে ৪১০ কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৫০টি চারা, ১ হাজার কৃষক পেলেন সবজি বীজ ও সার

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬

গোলাম মোস্তফা,ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।।কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং গ্রীষ্মকালীন (উফশি ও হাইব্রিড) জাতের শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা, সবজি বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪১০ জন কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মোট ২ হাজার ৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ৫টি করে চারা, জৈব সার এবং বাঁশের খুঁটি দেওয়া হয়।

এছাড়া ১ হাজার কৃষকের মাঝে লাউ, কলমি শাক, চাল কুমড়া, বেগুন, পুঁইশাক, মিষ্টি কুমড়া ও শশাসহ ৭ ধরনের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, “সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ লাখ বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের মাঝে গাছের চারা ও বাঁশের খুঁটি বিতরণ করা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, “প্রাপ্ত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে কৃষকরা যেন অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।”

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে গাছের চারা, সবজি বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews