রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

আদিতমারীর রুহানীনগরে বাংলাদেশ মুসাফির যুব কাফেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও যুব সম্মেলন অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলা প্রতিনিধি ।। লালমনিরহাটের আদিতমারীর রুহানীনগরে বাংলাদেশ মুসাফির যুব কাফেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসাফির কাফেলা (পীর সাহেব, রুহানীনগর)-এর আমীর হযরত মাওলানা মুফতি মো. আব্দুর রহমান কারীমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসাফির যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন তৌহিদুল ইসলাম সিয়াম এবং সঞ্চালনায় ছিলেন ফুয়াদ ফয়সাল মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা নামাজী কাফেলা, হাজীগঞ্জ, আদিতমারীর পরিচালক হযরত ক্বারী মৌলভী মো. আব্দুল কাদের এবং হযরত ক্বারী মৌলভী মো. ফজলুল করীমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা মুফতি মো. আব্দুর রহমান কারীমী বলেন, বাংলাদেশ মুসাফির যুব কাফেলার মূল লক্ষ্য মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং মানুষকে আখিরাতমুখী জীবন গঠনে উদ্বুদ্ধ করা। তিনি বলেন, সংগঠনটি মউত, কবর, হাশর, মিজান, সিরাত, জান্নাত ও জাহান্নামসহ আখিরাত বিষয়ক শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে। পাশাপাশি তাবলিগ, ঈমান, ইসলাম, ইহসান, ইসলাহ, ইত্তেহাদ ও ইকামতে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে দ্বীনি দায়িত্ব পালনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ মুসাফির যুব কাফেলা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ২০২১ সালের ১৭ আগস্ট সংগঠনটির যাত্রা শুরু হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে দ্বীনি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানের শেষ পর্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. মাসুম বিল্লাহ আল-নাঈম, সহ-সভাপতি হিসেবে মো. আইনুল হক ও ফজলুল করীম, সাধারণ সম্পাদক হিসেবে মো. মাজেদুল ইসলাম হেলালী এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে নাহিরুল ইসলাম দায়িত্ব লাভ করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews