রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

রাজৈরে ইউএনওর নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন ধ্বংস

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাহবুবুল ইসলাম, প্রতিনিধি | মাদারীপুর।। মাদারীপুরের রাজৈর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই, ২০২৬) রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হকের নেতৃত্বে উপজেলার দারাদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিশেষ এ অভিযান পরিচালনা করে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। এ বিষয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলেন।

অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংস করা হলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews