রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

কুড়িগ্রামে দুধকুমারে অবৈধ চায়না (ম্যাজিক) জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৫০টির বেশি জাল

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬

মো. গোলাম মোস্তফা ভুরু-মারী, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের বিভিন্ন স্থানে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও ভূরুঙ্গামারী থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনা এবং ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় দুধকুমার নদের বিভিন্ন স্থান থেকে ৫০টির অধিক চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার।

অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এবং ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, “অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য অত্যন্ত ক্ষতিকর। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে মৎস্য অফিসসহ সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। জলজ সম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশীয় মাছের প্রজনন ও নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

#কুড়িগ্রাম #ভূরুঙ্গামারী #দুধকুমার_নদ #চায়না_জাল #ম্যাজিক_জাল #মৎস্য_অভিযান #বাংলাদেশ_পুলিশ #মৎস্য_অফিস #IllegalFishing #Kurigram #BangladeshNews

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews