বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

ভৈরব বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর উপজেলা প্রতিনিধি: বাছির ইসলাম

কিশোরগঞ্জের ভৈরব বাজারের নামকরণকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকালে শুরু হওয়া এ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল প্রায় ৬টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আগনগর ও মির্জাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে বাজারের নামকরণকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এতে এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর বেলা প্রায় ১১টার দিকে সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ, নিহত ব্যক্তির পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews