রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

এমসি কলেজ শাখার উদ্যোগে তালামীযে ইসলামিয়ার পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আল আমিন সুমন আহমদ,সিলেট প্রতিনিধি ।।

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় ঘোষিত ‘পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে এমসি কলেজ শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) কলেজ প্রাঙ্গণ ও ছাত্রাবাস এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ (এমসি) কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। তিনি আয়োজকদের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে ঘেরা রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না। তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে সবুজায়নের বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে এমসি কলেজ শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু সালেহ মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহেদুর রহমান নাবিল ও আব্দুল লতিফ ঘোরী, অর্থ সম্পাদক হাফিজুর রহমান কামরান, সহ-অফিস সম্পাদক আলী আশরাফ, প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবাদুর রহমান, সদস্য সুলতান আহমদ, মাসুদ আহমদ, মুহতাছিম বিল্লাহ মাহদীসহ কলেজ শাখার অন্যান্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, কেবল বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছকে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বিশুদ্ধ অক্সিজেনের যোগান বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় ঘোষিত পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শাখায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এমসি কলেজ শাখার এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews