বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

৫নং ছাতইল ইউনিয়নে বিএনপির সহ-সভাপতি শফির উদ্দিন চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা

- / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার।।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবামুলক কাজ করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ৫ নং ছাতইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক তিনবারের সফল ইউপি সদস্য মোঃ সফির উদ্দিন।

দীর্ঘদিন ধরে এলাকার খেটে খাওয়া ও সাধারণ মানুষের যেকোনো আপদ-বিপদে পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মোঃ সফির উদ্দিন। সাবেক তিন বারের মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণের ব্যাপক সমর্থন ও দাবির প্রেক্ষিতেই তিনি এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

নিজের প্রত্যাশা ও চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে মোঃ সফির উদ্দিন বলেন, আমি দীর্ঘ সময় ধরে ছাতইল ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আছি। সাবেক তিনবারের মেম্বার হিসেবে এলাকার মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলাম। ইউনিয়নবাসী আমাকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন। তাদের ভালোবাসা ও জোরালো সমর্থনের কারণেই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেয়, তবে ৫ নং ছাতইল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

এদিকে মোঃ সফির উদ্দিনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণায় ৫ নং ছাতইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটাররা জানান, মোঃ সফির উদ্দিন একজন সৎ, অভিজ্ঞ ও উপকারী মানুষ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিপদ-আপদে তাকে কাছে পাওয়া গেছে। তাই আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী। তিনি সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews