
পবিত্র জুমআর খুতবার পূর্বে এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আলেম সমাজ ও মুসল্লিদের সামনে নিজের পরিচয় তুলে ধরার এবং ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার সৌভাগ্য হয়েছে। আপনাদের আন্তরিক দোয়া, মূল্যবান পরামর্শ ও অকৃত্রিম ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আপনাদের এই আস্থা ও দোয়া আমার চলার পথের সবচেয়ে বড় শক্তি।
জুমআর নামাজের পর ৭নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আব্দুল মতিন মেম্বার নানার বাড়িতে কিছু সময় কাটানোর সুযোগ হয়। সেখানে এলাকার সার্বিক উন্নয়ন, মানুষের প্রত্যাশা এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করি। তাঁর আন্তরিক আতিথেয়তা, দিকনির্দেশনা ও আন্তরিকতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এরপর প্রিয় সাইফুল নানার বাড়িতে দীর্ঘ সময় অবস্থান করে এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করি। সবার দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতার আশ্বাস আমাকে মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কাউয়া জুরী জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুসল্লিবৃন্দ, আলেম সমাজ, যুবসমাজ এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি। আপনাদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা আমি সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখব।
এছাড়াও আমার শ্রদ্ধেয় ফুফাজি জনাব সিরাজুল ইসলাম সাহেব এবং প্রিয় বন্ধু সাদিকুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিজেদের ব্যস্ততার মাঝেও আমার নির্বাচনী কার্যক্রমে মূল্যবান সময় দিয়ে সার্বক্ষণিক পাশে থাকার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
ইনশাআল্লাহ, ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি উন্নত, সুন্দর, সুশাসিত, স্বচ্ছ ও জনবান্ধব ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।
সবার কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
মাওলানা আব্দুল্লাহ আল-নোমান
চেয়ারম্যান পদপ্রার্থী
৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ