রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার সাধারণ সভা সম্পন্ন

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১ অগাস্ট, ২০২৬

সালেহ আহমদ  ।। বিশ্বনাথ ,উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর রাজাগঞ্জ বাজার জামে মসজিদে এ সভার আয়োজন করা হয়।

শাখার সভাপতি সামছুল হুদা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সূচনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদস্য শিমুল মিয়া। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন সহ-সাধারণ সম্পাদক তামবীর আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলার সহ-প্রচার সম্পাদক কামিল আহমদ। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তালামীযে ইসলামিয়ার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মুহসিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক তামবীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী রাকেল, প্রচার সম্পাদক রাহেল আহমদ, সহ-প্রচার সম্পাদক তায়েব হোসেন ও নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক আবু তাহের শাফি, অফিস সম্পাদক আতিকুর রহমান, সহ-অফিস সম্পাদক হাবিবুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম, নজরুল হুদা, সদস্য শিমুল মিয়া, মোহতামিমুল হক রাফি, পারভেজ আলী, শাফিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং ইউনিয়ন শাখার কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews