রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার হাইমচরের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন রনি একাদশ মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে হরিরামপুরে বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধ, মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

- / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • শনিবার, ১ অগাস্ট, ২০২৬
সরওয়ার কামাল ।। স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের পলাশ মাহমুদ (৩৬), গাজীপুর মহানগরের গাছা থানার পূর্ব কলমেরশর এলাকার মো. সজীব মিয়া (২৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামের সাদিয়া আক্তার (২৪) এবং নুসরাত জাহান ইভা (১৯)।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বাম পাশের পেছনের সিটের চাকার ওপর বডির ভেতরে বিশেষভাবে তৈরি করা একটি গোপন চেম্বার থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে সংগ্রহ করে অত্যন্ত কৌশলে প্রাইভেটকারের গোপন চেম্বারে লুকিয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে, মাদক পাচার রোধে মহাসড়কে নিয়মিত তল্লাশি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews