রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র উদ্যোগে শতাধিক প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ২ অগাস্ট, ২০২৬

সালেহ আহমদ ।। বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর উদ্যোগে ১১০ জন প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বাদ জোহর ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে লামাকাজী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১১০ জন প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার বড় হুজুর আলহাজ্জ হাফিজ আব্দুশ শহীদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।

সংগঠনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মতিউর রহমান। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ফয়ছল আহমদ এবং ভূরকী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালেহ আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমান, সমাজসেবক সাজিদুর রহমান, প্রবাসী সৈয়দ শাহরিয়ার হোসেন মাহি, সংগঠক সেবুল আহমদ, মিজানুর রহমান, ছালমান আহমেদ, বাদশা মিয়া, মুতলিব আহমেদ, সুজন মিয়া ও আরাফাত রহমান। এছাড়াও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার পক্ষ থেকে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় প্রবাসীদের সহযোগিতায় অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews