রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

ভূরুঙ্গামারীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, উদ্ধার ৪ কেজি গাঁজা

- / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২ অগাস্ট, ২০২৬
  • রবিবার, ২ অগাস্ট, ২০২৬

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে পুলিশ।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা ও সার্কেল পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন সেতু এলাকায় অস্থায়ী চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ধানের ভূষির বস্তার ভেতর থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারী পালিয়ে যায়। এ ঘটনায় উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফজর আলী শুক্কুর (৫৫) নামের এক ব্যক্তির বসতবাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজাগাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

একই দিনে সোনাহাট নদীর তীরবর্তী এলাকা থেকে আরও দুটি মালিকানাবিহীন গাঁজাগাছ জব্দ করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মাদককারবারীরা যে কৌশলই নিক না কেন, তাদের কঠোর হাতে দমন করা হবে। মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews