রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

বেনাপোল পোর্ট থানার সন্ত্রাসবিরোধী মামলার আসামি লিটন মল্লিক গ্রেপ্তার

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩ অগাস্ট, ২০২৬

মিলন ।।বিশেষ প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মো. লিটন মল্লিক (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া লিটন মল্লিক বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম কালাম মল্লিক।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩ (তারিখ: ৫ জুন ২০২৬)-এ ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬, ১০, ১১ ও ১২ ধারায় দায়ের হওয়া মামলায় তাঁকে আসামি করা হয়। সোমবার (৩ আগস্ট) অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী বলেন, “আইনের চোখে সবাই সমান। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। অপরাধ দমনে বেনাপোল পোর্ট থানা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে যা যা করণীয়, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews