রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

সিসিকের চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা

- / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • সোমবার, ৩ অগাস্ট, ২০২৬

আল আমিন সুমন আহমদ  ।।। সিলেট প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ। এছাড়া বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ মান নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে। কোনো প্রকল্পের কাজে যেন অযথা বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। প্রতিটি কাজ নিয়মিত তদারকি করতে হবে এবং যেকোনো সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে কাজের গতি বজায় রাখতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন দীর্ঘমেয়াদে নগরবাসী ভোগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সিসিক প্রশাসক বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট নগরী গড়ে তুলতে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকায়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময়, ব্যয় ও গুণগত মান—এই তিনটি বিষয় সমানভাবে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে নিয়মিত মনিটরিং নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সিসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ চলমান বিভিন্ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews